বাংলাদেশের জরুরি ডায়াল কোড

সাম্প্রতিক লেখা

শনিবার, মে ২৬

ইন্টারনেট মহাসমূদ্রের কিছু মূল্যবান মুক্তা

আসুন সাইটগুলো দেখে নেই:-
1. www.filehippo.com (এখান থেকে লেটেস্ট সফ্টওয়্যার ফ্রী ডাউনলোড করা যায়)
2. www.openoffice.org (এখান থেকে MS OFICCE এর বিকল্প অফিস টুলস গুলোর অরিজিনাল ভার্সন পাবেন ।পুরোপুরি ফ্রী ।কারন এটা ওপেনসোর্স সফ্টওয়্যার )
3. www.thesitewizard.com (এতে ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে)
4. www.thesimpledollar.com (পার্সোনাল ফিনান্স সম্পর্কে এটা চমত্‍কার একটা সাইট)
5. www.bplans.com (কীভাবে ব্যবসায় শুরু করতে হয় এবং কীভাবে বিজনেস প্ল্যান তৈরি করতে হয় এসম্পর্কিত পোস্টে ঢাসা এ সাইটটি)
6. www.inc.com (এটা স্মল বিজনেসের যাবতীয় তথ্যবহুল একটা সাইট)
7. www.selfhelpsanctum.com (এখানে কিছু বিখ্যাত অনুপ্ররণামূলক বই ফ্রী পড়তে পারবেন ।যেমন- নেপলিয়ন হিল এর 'থিংক এন্ড গ্রো রিচ')
8. www.allaboutcircuit.com (যারা ইলেক্ট্রিক সার্কিট ও ইলেক্ট্রিসিটি সম্পর্কে ভালো ও বাস্তব জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য বেশ উপকারী এ সাইটটি)
9. www.techradar.com (এখানে মোবাইল ,কম্পিউটার ,ক্যমেরা ইত্যাদি প্রোডাক্টের চমত্‍কার রিভিউ পাওয়া যায়)
10. www.tomshardware.com (এখানে কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার এর সেরা রিভিউ পাওয়া যায়)
11. www.entrepraneur.com (উদ্যোক্তাদের জন্য এটা চমত্‍কার একটা সাইট ।একবার ঘুরে আসুন)
12. www.youngentrepraneur.com (এতে যুব উদ্যোক্তাদের সফলতার বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ভ পোস্ট এর সমাহার আছে)
13. www.thefreecountry.com (এটা থেকে টুকটাক সফ্টওয়্যার ফ্রীতে ডাউনলোড করা যায়)
14. www.answers.yahoo.com (আপনার যে বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে হয় তার কী ওয়ার্ড লিখে এতে সার্চ করুন দেখবেন বেশ উপকৃত হয়েছেন)
15. www.tomsguide.com (এতে সফ্টওয়্যার ও হার্ডওয়্যার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারেন)
16. www.cprogramming.com (যারা C বা C++ শিখতে আগ্রহী তাদের জন্য এটা বেশ কার্যকরী)
17. www.gutenberg.org (পিসি বা মোবাইল এর জন্য হাজার হাজার বিখ্যাত বইগুলোর ইবুক ভার্সন ডাউনলোড করতে পারবেন )
18. www.gsmarena.com (বিভিন্ন টেকি প্রোডাক্টের স্পেসিফিকেশন এখানে পেতে পারেন)
19. www.w3schools.com (এর নাম হয়তো সবাই জানেন ।ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে সেরা রিসোর্স এখানে)
20. www.about.com (এটা এমন একটা সাইট যেখানে আপনি সকল বিষয়েরই যথাযথ তথ্য পেতে পারেন)
21. www.kalamullah.com (সহীহ ইসলামিক বইয়ের জন্য বিখ্যাত প্রকাশনা হল দারুস্সালাম প্রকাশনা ।আপনি এখানে দারস্সালেমের সেরা সেরা বই ও অন্যান্য স্কলারদের বইগুলো ফ্রি ডাউনলোড করে পড়তে পারবেন ।)
22. www.quran.com (ইউসুফ আলী ,মুহসীন খান ,পিকথাল প্রভৃতি স্কলারদের অনুবাদকৃত অন্তর্জাতিকভাবে স্বীকৃত অল কোরআন এখানে আছে ।কোরআনের শাব্দিক বিশ্লেষণ ও তাদের ব্যাকরণগত ব্যাখ্যাও এখানে আছে ।সহীহ ইন্টারন্যশনালও পাবেন এখানে ।গবেষকদের জন্য অত্যাবশ্যকীয় সাইট এটি ।)
23. www.sunnah.com (বিখ্যাত ইসলামিক স্কলারদের অনুবাদকৃত সহীহ হাদিস সমুহের ভান্ডার এ সাইটটি ।ধর্মীয় গবেষকদের জন্য এটা অবশ্যকীয় একটা সাইট ।)
24. www.investopedia.cow (যারা BBA করছেন তাদের জন্য এ সাইটটি খুবই গুরুত্বপূর্ণ ।ফিন্যানসিয়াল বিষয়গুলোর খুব সুন্দর অলোচনা এতে আছে ।)
25. www.webopedia.com (এতে ওয়েব ভিত্তিক বিভিন্ন টার্মস যেমন- এপাচি ,ওয়ার্ডপ্রেস ,রাবি ইত্যাদি বিশয়ে বেশ ভালো ব্যাখ্যা পাওয়া যাবে ।)
26. www.ocw.mit.edu (পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় ম্যসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির পক্ষ থেকে সবার জন্য উন্মুক্ত অনলাই এডুকেশন সাইট এটি ।এতে বিভিন্ন বিষয়ের টেক্সট ও ভিডিও লেকচার আছে ।একজন শিক্ষার্থী এখান থেকে বেশ উপকৃত হতে পারবে ।

সোমবার, এপ্রিল ৩০

ইংরেজী থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম “Anubadok Online”

ইংরেজী থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম “Anubadok Online”
আজ amarblog.com এ এই লিংকটা পেলাম ইংরেজী থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম “Anubadok Online”। পড়ে এবং দেখে ভাল লাগলো।তাই সবার সাথে শেয়ার করলাম। এই লিংকে গেলে ব্লগটি পাবেন। আর ইংরেজী থেকে বাংলা অনুবাদক প্রোগ্রামটি দেখার জন্য এইখানে যানhttp://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১

ওসিআর সাইটকেই ব্যাবহার করুন ফ্রি অনলাইনে

প্রিয় বন্ধুরা কেমন আছ ? আশা করি সবাই ভালো আছ । তোমাদের জন্য একটি দারুন খবর ওসিআর সফটের বিকল্প হিসেবে ফ্রি অনলাইন ওসিআর সাইটকেই ব্যাবহার করে দেখ।
http://www.onlineocr.net/default.aspx

ভাইরাস স্ক্যানার করুন অনলইনে

অনলাইনে ভাইরাস স্ক্যান করার জন্য ক্যাস্পারস্কী টাই আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়।
এই লিংকে:http://www.kaspersky.com/virusscanner

             http://unicodehelpcenter.blogspot.com/

ইউনিকোড টু বিজয়/বিজয় টু ইউনিকোড

ইউনিকোড টু বিজয়/বিজয় টু ইউনিকোডএর জন্য আপনারা ও ব্যাবহার করতে পারেন।


http://www.banglaconverter.com/bijoy2unicode.php




মঙ্গলবার, জানুয়ারি ২৪

ব্লগস্পট ব্লগের a টু z এসইওঃ পর্ব ১

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন, আশা করি ভালোই আছেন । আমিও আপানদের দুয়াতে ভালোই আছি। আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম । অনেক দিন ধরেই এই টিউটোরিয়ালটা লেখার খুব ইচ্ছা । আশা করি সবার উপকার হবে ।

আমার ভাবতে অনেক অবাক লাগে যে এত এসইও এক্সপার্ট থাকতে এখন পর্যন্ত ব্লগস্পট ব্লগের জন্য এসইও করার কোন টিউটোরিয়াল নেই । আমি আগেই এসইও এক্সপার্টদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আমি এসইও এক্সপার্ট না তবে যতটুক জানি ইশাল্লাহ তা সবটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরবো ।
ব্লগিং এর জন্য গুগল ব্লগ অর্থাৎ ব্লগস্পট ব্লগ অনেক জনপ্রিয় । এর অবশ্য অনেক গুলো কারণ আছেন যেমনঃ

ব্লগস্পট ব্লগগুলো অনেক তাড়াতাড়ি লোড হয়, ব্যবহার করা অনেক সহজ, কম স্পিড ইন্টারনেট দিয়ে কাজ করা যাই, আপনি যদি এইচটিএমএল জানেন তাহলে তো কথাই নেই ইচ্ছামত সাজিয়ে নিতে পারবেন আপনার সাইটটিকে । তবে আমাদের দেশে জনপ্রিয় হওয়ার একটা বড় কারণ হচ্ছে কম স্পিড ইন্টারনেট দিয়ে কাজ করা যাই । তবে আপনি যদি হস্টিং ব্যবহার করে সাইট বানান তাহলে ওয়ার্ডপ্রেস এর উপরে আর কিছু নেই ।
ব্লগের জন্য এসইও করার আগে কিছু কথাঃ

যে কোন এক বিষয় নিয়ে সাইট বানাবেন তাহলে পোস্ট করতে অনেক সবিধা হবে । কপি পেস্ট করে কোন লেখা পোস্ট করবেন না কারন আপনার সাইট এ যদি ভালো পোস্ট না থাকে তাহলে সাময়িক কিছু ভিসিটর পেলেও দেখবেন ভিসিটর শুধু কমতেছে তাছাড়া অ্যাডসেন্স দিয়ে আয় করতে চাইলে তো কপি পেস্ট নিষিদ্ধ । এই রকম অনেকেই আছেন যে কিছু দিন পোস্ট দেওয়ার পর অন্য আরেকটি সাইট দেখে পছন্দ হলে সেই বিষয় নিয়ে আরেকটা সাইট বানাতে চান এইরকম করবেন না আয় করার জন্য একটা সাইটই যথেষ্ট । আর এসইও একটা লং প্রসেস তাই আপনাকে অবশ্যই ধৈয ধরে কাজ করতে হবে ।

ওয়ার্ডপ্রেস এ এসইও করাটা একটু সহজ কারণ এতে বিভিন্ন প্লাগিন ব্যবহার করা যাই কিন্তু ব্লগস্পট ব্লগের এসইও করাটা একটু কঠিন কারণ আপনাকে অবশ্যই এইচটিএমএল জানতে হবে এর জন্য । ইনশাল্লাহ আমি চেষ্টার কোন ত্রুটি করবো না শুধু আপনাকে টিউটোরিয়াল গুলো ভালমতে দেখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে আর না বুঝলে আমাকে কমেন্ট করে জানতে হবে ।


চলুন একনজরে দেখেনিই কি কি বিষয় আলোচনা করা হবে এই টিউটোরিয়ালেঃ

০১) যেভাবে আপনারা আপনাদের ব্লগের টেমপ্লেট টিকে এসইও ফ্রেন্ডলি করবেন ।

০২) এসইও করার আগে যেভাবে আপনার সাইট টিকে পুরোপুরি তৈরি করে নিবেন ।

০৩) যেভাবে আপনার সাইট টিকে গুগল এবং বিং এ সাবমিট করাবেন ।

০৪) যেভাবে আপনার সাইট টিকে ১০০ + সার্চ ইঞ্জিন এ সাবমিট করবেন ।

০৫) যেভাবে ইমেজ এ অল্টার ট্যাগ ব্যবহার করবেন ।

০৬) আপনার সাইট এর জন্য কিভাবে একটা ফেসবুক এ গ্রুপ অথবা পেজ খুলবেন এবং ফেসবুক থেকে যেভাবে ফ্রী ব্যাকলিংক নিবেন ।

০৭) আপনার সাইটটিকে যেভাবে ইউটিউব এ যুক্ত করবেন বা চ্যানেল তৈরি করবেন ।

০৮) যেভাবে ফীডবার্নার থেকে আপনার ফিডটি তৈরি করবেন ।

০৯) যেভাবে কমেন্ট করে ব্যাকলিংক আনতে হয় ।

১০) ব্লগার এর জন্য কিছু ওয়াডজেট যা এসইও তে ভূমিকা রাখে ।

১১) অনেক গুলো হাই পেজ রাঙ্ক সাইট লিস্ট এবং আরও অনেক কিছু……

মোটকথা যেভাবে করবেন আপনার ব্লগস্পট এর পুরনাঙ্গ এসইও । আমি হয়তবা ধারাবাহিক ভাবে লিখতে পারবো না কারন সময় পাই কম তবে চেষ্টা করবো তাড়াতাড়ি পোস্ট করার জন্য ।

মন্তব্য করে জানাবেন কেমন লাগলো আর হে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন । দয়া করে লেখকের অনমুতি ছাড়া লেখা কপি করবেন না ।ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আমার এই লেখা পূর্বে এই ব্লগে প্রকাশিত WebSeoGuide