বাংলাদেশের জরুরি ডায়াল কোড

সাম্প্রতিক লেখা

বুধবার, জানুয়ারি ১১

বয়স মাপার ক্যালকুলেটর

নিচের লিংটিতে কিক্ল করুন
http://www.mathcats.com/explore/age/calculator.html

মাউস ছাড়া সহজে কম্পিউটার অপারেটিং করুন

মাঝে মাঝে এমন হয় যে, ল্যাপটপ কিংবা ডেস্কটপ এর মাউসটি আর কাজ করছে না। তখন প্রয়োজন হয় অতিরিক্ত একটা মাউস এর। কিন্ত হাতের কাছে মাউস না থাকলে কম্পিউটারের কাজ কি বন্ধ থাকবে? এ কেমন কথা মাউস ছাড়া কম্পিউটার অচল। হ্যাঁ বন্ধুগন মাউস ছাড়াও আপনি কম্পিউটার অপারেটিং করতে পারেন। আমি এমন ছোট্ট একটি কৌশলের কথাই এখন লিখছি।
যেই ভাবে সেটিংস করবেন:

১। প্রথমে Control Panel > Accessibility Options টিতে ডাবল ক্লিক করুন।

২। Mouse Tab এ ক্লিক করে, Mouse Tab টি Active করে নিন।

৩। Use MouseKeys এ টিক দিয়ে Apply করে ok করুন।

৪। লক্ষ করুন টাস্ক বারে MouseKeys নামে একটি নতুন Option দেখা যাচ্ছে।
৫। এখন কি বোর্ডে (5 ও o ছাড়া) 1 থেকে 9 পর্যন্ত কি গুলো আলাদা আলাদা ভাবে চাপ দিয়ে দেখুন কার্সর স্থানান্তর হচ্ছে।

৬। সিংঙ্গেল মাউস ক্লিকের প্রয়োজন হলে 5 এ একবার ক্লিক করুন এবং ডাবল ক্লিকের প্রয়োজন হলে 5 এ ডাবল ক্লিক করুন।

৭। Num Lock চালু থাকা অবস্থায়, Numerical কি গুলো মাউস হিসেবে কাজ করবে।

৮। Num Lock বন্ধ থাকা অবস্থায়, 2 4 6 8 কিগুলো এ্যারো কি হিসেবে কাজ করবে।

৮। MouseKeys চালু থাকা অবস্থায়, কোন Numerical কি প্রয়োজন হলে, Functional কি এর নিচে অবস্থিত Numerical কিগুলো ব্যাবহার করুন।


অনলাইনে কনভার্ট করুন সব ধরনের ফাইল

আমরা সাধারনত বিভিন্ন ফাইল যেমন গান, ভিডিও ইত্যাদি কনভার্ট করার জন্য নানা রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু কোনো সফটওয়্যার ছাড়া অনলাইনে বসেই যেকোন দরকারি ফাইল কনভার্ট করে নেয়া যায়। এতে করে অধিক সফটওয়্যার ব্যবহারের প্রয়োযন পড়ে না। অনলাইনে ফাইল কনভার্ট করার জন্য অনেক সাইট রয়েছে যার মধ্যে zamzar অন্যতম। এই সাইট থেকে অতি সহজে যেকোন ফাইল যেকোন ফরম্যাটে কনভার্ট করে নেয়া যায়।
প্রথমত এখানে ক্লিক করুন।http://www.zamzar.com/
তারপর ব্রাউজ বাটনে ক্লিক করে ফাইল টি আপলোড করে নিন।
এরপর আপনি আপনার কাঙ্খিত ফরম্যাটটি সিলেক্ট করুন।
এখন আপনার ই-মেইল ঠিকানা দিয়ে কনভার্ট বাটনে ক্লিক করুন।
এবার আপনি আপনার মেইল বক্স চেক করুন সেখানে একটি ডাউনলোড লিঙ্ক আসবে।
এখন আপনি এই লিঙ্ক থেকে আপনার কাঙ্খিত ফরম্যাটি ডাউনলোড করে নিতে পারবেন।

তবে রেজিস্ট্রেশন ছাড়া এখানে ১০০ মেগা আকৃতির ফাইল কনভার্ট করা যাবে। আর রেজিস্ট্রেশন করলে ১ গিগা আকৃতির ফাইল কনভার্ট করা যাবে এবং আপনার নিজস্ব ইনবক্স তৈরি হবে। এছাড়া এই সাইট থেকে যেকোন video sharing সাইট যেমন youtube এর ভিডিও লিঙ্ক দিয়ে যেকোন ফরম্যাটে ডাউনলোড করে নেয়া যায়।

এরকম আর কয়েকটি সাইট হল media-convert.com , freefileconvert.com

ইন্টারনেটে সার্চ করতে গিয়ে মুলত বিষয়টি আমার দৃষ্টি আকর্ষন করেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

বৃহস্পতিবার, জানুয়ারি ৫

বিজ্ঞানকে জানুন, বুঝুন, শিখুন

বতর্মান যুগ বিজ্ঞানের যুগ । বলা হয়ে থাকে এই শতাব্দী জ্ঞান বিজ্ঞানের জন্য অনন্য। নিত্য নতুন আবিষ্কার আর নতুন প্রযুক্তিতে ছেয়ে আছে আজ বিশ্ব। কধাগুলো অনেক চমৎকার। কিন্তু তা বোধহয় পড়ার জন্যই। কেননা আমাদের দেশের বেশিরভাগ মানুষ এ প্রযুক্তির ছোঁয়া থেকে অনেক দূরে ।
বিশ্ব যেখানে আজ মহাকাশ, জেনেটিক ম্যাপিং, স্ট্রং তত্ত্ব, ন্যানো-টেকনোলজির মত নানা জটিল জটিল বিষয় নিয়ে জানার চেষ্টা করছে সেখানে আজ আমরা অতি সাধারণ বিষয়গুলোর ও কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা জানিনা । শিক্ষা ব্যবস্থাই হোক, কিংবা পুথিগত বিদ্যাই হোক, হোক শিক্ষকদের অযোগ্যতা …যাই-ই হোকনা কেন আমাদের দেশে ভার্সিটিতে পড়া অনেক ছাত্র/ছাত্রী বলতে পারেনা ইলেকট্রিক এবং ইলেকট্রনিকস্ এর মাঝে পার্থক্য, বলতে পারেনা একটা সাধারণ সাইকেলে লাগানো ডায়নামো কিভাবে বিদ্যুত উৎপন্ন করে, বলতে পারেনা ঘড়ি কিভাবে সময় দেখায়, একটি সাধারণ ক্যালকুলেটর এর গঠন এ অজানা আমাদের ।

একবার একটি স্কুলের কিছু শিক্ষকের কথায় অনেক কষ্ট এবং অবাক হয়েছিলাম। কেননা তারা কম্পিউটার ভাইরাসকে প্রাণী ভাইরাস ভাবতেন।

আমাদের SSC HSC এর বই এ শুধুই পুথিগত বিদ্যে দেয়া হয় ।বেশির ভাগ জিনিসই থাকে আমাদের বোধগম্যের বাইরে । তথাপি আমরা অনেক তুষ্ট । আমাদের মনে প্রশ্ন জাগেনা । তাইতো একবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়া কিছু ছাত্রকে “একটি ম্যাচের কাঠি সূর্যের কাছাকাছি নিলে কি ঘটবে জিজ্ঞেস করায় অবলিলায় বলে দিয়েছিল যে পুড়ে যাবে । একটুও ভাবেনি-যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে কিভাবে ।

তাই আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে বিজ্ঞানকে জানতে । নয়তো আমরা দিন দিন পিছিয়ে যাবো আধুনিক বিশ্ব থেকে । বলা হয়ে থাকে প্রযুক্তিতে আমরা ৫০ বছর পিছিয়ে আছি আধুনিক বিশ্ব থেকে । আমরা নিজেদের চেষ্টায় জানতে হবে ,বুঝতে হবে নানা প্রযুক্তিকে । তবেই হয়তো আমাদের দেশেও উদ্ভাবিত হবে নবপ্রযুক্তি ।

বিজ্ঞান নিয়ে আলোচনার জন্য,নানা ছোটখাট ব্যাপারগুলো জানতে ও জানাতে আমরা কয়েকজস একটি অনলাইন ম্যাগাজিন প্রকাশ করতেছি । আমাদের ইচ্ছে একটি ফোরাম অথবা ব্লগ করা যেখানে আলোচ্য বিষয় শুধুই বিজ্ঞান । সবাইকে নিচের ব্লগস্পট সাইটি দেখার অনুরোধ রইল । আমরা মাত্র শুরু করলাম । সবার অনুপ্রেরণায় এগিয়ে যাব এটাই প্রত্যাশা আমাদের ।

ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করুন খুব সহজে

আমার আজকের পোষ্টটি আতি সাধারন আবার অনেক কাজেরও বটে। অনেক সময় বড় বড় ইংরেজী শব্দ বা প্রবন্ধ অনুবাদ করার প্রয়োজন হয়। তখন আমাদের ডিশেনারি নিয়ে হয়তো পড়ে থাকতে হয় অনেক সময়। “গুগল ট্রান্সলেটর” এ বাংলা না থাকায়, অনুবাদ করার জন্য আমাদের হাতে সুবিধাজনক কিছু নেই।
আমি আজ এমন একটি সাইট আপনাদের সাথে শেয়ার করবো যেখানে আতি অল্প সময়ের মধ্যে য়ে কোন ইংরেজী লেখা বা শব্দ বাংলায় অনুবাদ করতে পারবেন ।
এ সাইড সম্পকে আনেকেই জানেন যারা না জানেন তারা সাইড এ গিয়ে ইংরেজী লেখা অনুবাদ করুন খুব আল্প সময়ে। অনুবাদ করার প্রক্রিয়া উপরের ছবিতে দেখুন। নিচের খালি ঘরে কোন ইংরেজী শব্দ বা বাক্য লিখুন। তারপর নিচে “অনুবাদ করো” বাটনে ক্লিক করলে উপরের ঘরে এর বাংলা অনুবাদ দেখা যাবে।

অনুবাদকের লিংক http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl



মো: আমির হোসেন

ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করুন খুব সহজে

আমার আজকের পোষ্টটি আতি সাধারন আবার অনেক কাজেরও বটে। অনেক সময় বড় বড় ইংরেজী শব্দ বা প্রবন্ধ অনুবাদ করার প্রয়োজন হয়। তখন আমাদের ডিশেনারি নিয়ে হয়তো পড়ে থাকতে হয় অনেক সময়। “গুগল ট্রান্সলেটর” এ বাংলা না থাকায়, অনুবাদ করার জন্য আমাদের হাতে সুবিধাজনক কিছু নেই।
আমি আজ এমন একটি সাইট আপনাদের সাথে শেয়ার করবো যেখানে আতি অল্প সময়ের মধ্যে য়ে কোন ইংরেজী লেখা বা শব্দ বাংলায় অনুবাদ করতে পারবেন ।
এ সাইড সম্পকে আনেকেই জানেন যারা না জানেন তারা সাইড এ গিয়ে ইংরেজী লেখা অনুবাদ করুন খুব আল্প সময়ে। অনুবাদ করার প্রক্রিয়া উপরের ছবিতে দেখুন। নিচের খালি ঘরে কোন ইংরেজী শব্দ বা বাক্য লিখুন। তারপর নিচে “অনুবাদ করো” বাটনে ক্লিক করলে উপরের ঘরে এর বাংলা অনুবাদ দেখা যাবে।

অনুবাদকের লিংক http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl



মো: আমির হোসেন 

শনিবার, এপ্রিল ৩০

Population And Socio Economic

The word population invariably brings to one's mind varied images, problems and solutions. Most of us nurture, without even realising it , our own preconceived notions about the nature and extent of population problem, and our own idas about how to solve them. However , on closer examination, one often finds that most of these ides are based on lack of understanding of the real situation.